বেলদাতে একাধিক হেলমেট বিহীন বাইক আরোহী আটক - The News Lion

বেলদাতে একাধিক হেলমেট বিহীন বাইক আরোহী আটক

 


দি নিউজ লায়নঃ  রাজ্যের বিভিন্ন থানা এলাকায় পুলিশের উদ্যোগে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন। সেইমতো শনিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা তে কন্টাই বাইপাস এর কাছে পুলিশের উদ্যোগে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ।এদিন হেলমেটবিহীন একাধিক বাইকআরোহী দের আটক করা হয় এবং হেলমেট থাকা বাইক আরোহীদের চকলেট দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক ও বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও সার্কেল ইন্সপেক্টর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। 


মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সতর্কীকরণের উদ্দেশ্যে এই কর্মসূচি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে একাধিকবার বাইক আরোহীদের হেলমেট ব্যবহার করার আবেদন জানিয়ে সচেতনতা মূলক প্রচার করা হয়েছে। তা সত্ত্বেও একশ্রেণীর যুবক বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার না করে ঘুরে বেড়ায় ।তাই পুলিশের পক্ষ থেকে হেলমেট বিহীন বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কাজ শুরু করা হয়েছে । সেইসঙ্গে সকলকে করোনা নিয়ে সচেতন হাওয়ার ও মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.